স্টাফ রিপোর্টার: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’ আজ শনিবার শেষ হয়েছে। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠান বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “সম্প্রতি চীন সফরে তাদের নীতিনির্ধারকদের সাথে প্রযুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানো যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী চিন্তা করছেন। আমাদের জনসংখ্যার বড় অংশই নবীন। এই ডেমোগ্রাফিক বাস্তবতা বড় সুবিধা হতে পারে, যদি আমরা তা পরিকল্পিতভাবে কাজে লাগাই। এই আয়োজন থেকে বোঝা যাচ্ছে আমাদের তরুণদের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে।”
দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, “ফিনিক্স সামিট ২০২৬ বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার একটি যৌথ উদ্যোগ। দেশ-বিদেশের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের প্রত্যাশা ছাড়িয়েছে। এখানকার জ্ঞান বিনিময় ও সংযোগ ভবিষ্যতে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”
দেশের শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ, পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি এই সামিটের আয়োজন করে। পাঁচ দিনব্যাপী সম্মেলনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী বিভিন্ন সেশন, কর্মশালা ও প্রদর্শনীতে যুক্ত হন। ৭৩টি স্টল, ১৮টি বিশ্ববিদ্যালয় ক্লাব পার্টনার এবং দেশি-বিদেশি ৩টি প্রতিষ্ঠান নলেজ পার্টনার হিসেবে অংশ নেয়। মূল কনফারেন্সে সাইবার নিরাপত্তা, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক সাইবার হুমকি নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা হয়।
সামিটে সাইবার নিরাপত্তা সচেতনতায় অবদানের জন্য ইসলামিক ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ক্লাবকে সম্মাননা দেওয়া হয়। নারীদের অনুপ্রাণিত করায় বিটিসিএলের উপমহাব্যবস্থাপক জয়ীতা সেন রিম্পী এবং আজীবন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ফাইবার অ্যাট হোমের সিআইও সুমন আহমেদ সাবিরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
গত ২৩ জুন থেকে শুরু হওয়া সামিটের প্রথম তিন দিন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন টেকনিক্যাল কর্মশালা হয়। এনসিএসএর সহযোগিতায় ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’, ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’ এবং ‘র্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
আয়োজনে সহযোগিতা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও এনসিএসএ। পাওয়ার্ড বাই স্পন্সর ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইন অ্যাসোসিয়েশন উইথ স্পন্সর এক্সেনটেক পিএলসি। এছাড়া ব্যাংক এশিয়া, ইবিএল, মেঘনা গ্রুপ, সিটি ব্যাংক, এপনিক ও সান্স ইনস্টিটিউটসহ ২০টির বেশি প্রতিষ্ঠান স্পন্সর ও নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments