সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলায় বিধবা খালেদা বেগমের (৭০) বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই যুবক।
সোমবার (২৫ নভেম্বর) রাতে জামালপুর পৌরসভার বগাবাইদ বোর্ডঘর এলাকা থেকে তাদের দুই জনকে আটক করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন, জামালপুর পৌরসভার উত্তর কাচারিপাড়া এলাকার তারা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮) ও ছনকান্দা উত্তর কুটুরিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে মুকুল হোসেন (৩০)।
খালেদা বেগম বলেন, আমার স্বামী মারা গেছে প্রায় দশ বছর। এক ছেলে ও দুই মেয়ে তার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটাও ঢাকায় থাকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে তিনি এবং তার ছেলের বউ বসবাস করেন।
তিনি আরোও বলেন, বেশকিছু দিন যাবৎ কিছু চাঁদাবাজ ৪-৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিলো। বিধবা খালেদা বেগম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আজকে তারা বাড়ির বাউন্ডারি ওয়াল ভাঙতে শুরু করে। কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।
এই ঘটনায় জামালপুর সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক বলেন, বৃদ্ধার কাছে আটককৃতরা চাঁদা দাবি করতে থাকেন। সোমবার তারা আবারো চাঁদা চাইতে গেলে খালেদা বেগম অস্বীকার করলে তারা দেয়াল ভাঙতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খালেদা বেগম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments