মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে জন্মদিনে নিজের বৃত্তির টাকায় শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন আহনাফ শাফিন নামের এক শিক্ষার্থী। শাফিন ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ঠাকুরগাঁও এসএসসি-৮৯ ব্যাচ এর আয়োজনে শুক্রবার জেলা উদীচী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর প্যানেল মেয়র সুদাম সরকার, শিল্পপতি বাবলুর রহমান, চেম্বার অফ কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব আলমগীর, অধ্যক্ষ জয়নাল আবেদীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কবি গোলাম সারোয়ার সম্রাট, সাংবাদিক আনিসুর রহমান মিঠু, গোলাম ফারুক, সহকারি অধ্যাপক নাজমুল ইসলাম, শিক্ষক ফারজানা লুসি, জয়ন্তী দেবনাথ, রুবিনা, যুব উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান রাজু, এনজিও কর্মকর্তা তাহাজ্জেদ হুসেন নোবেলসহ আরো অনেকে।
শিক্ষার্থী শাফিন জানান, ঠাকুরগাঁও এসে এখানে প্রচন্ড শীতের কারনে অনেক অসহায় শীতার্ত মানুষ চোখে পড়ে। ইতোপূর্বে আমার জন্মদিন বেশ ধুম-ধাম করে পালন করা হতো। কিন্তু এবার এলাকার শীতার্ত মানুষের কথা ভেবে জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে মেডিকেলের বৃত্তির অর্থদিয়ে শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সামর্থ্য অনুযায়ী অসহায়-শীতার্তদের পাশে দাঁড়ানোই জন্মদিন উদযাপনের সার্থকতা বলে জানান শাফিন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments