রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) মো: আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, , মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুল কবির, সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক খাইরুল বশর ঠাকুর খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোচ্ছা: ইয়াসমিন আক্তার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সহ সভাপতি মো: জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন আহমেদ, শিক্ষক নুরে আলম জিকু, , সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা একান্ত প্রয়োজন। দেহের খোরাক খাদ্য আর আত্নার খোরাক বিনোদন, অতএব বিনোদন ও শিক্ষার অংশ বটে। খেলাধুলায় স্বাস্থ্য ও মণকে ভাল রাখে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর গুরত্ব দিয়েছেন, আপনার ইচ্ছা শক্তি, সন্তানের ভবিষ্যত, এছাড়া তিনি আরও বলেন, আমাদের সরকার শিক্ষা বৃদ্ধি করণের জন্য উপবৃত্তি, বিনামুল্য বই বিতরণ, সহ বিশ্ববিদ্যালয়, স্কুল,কলেজ নির্মাণ করছেন, আসুন সবাই সচেতন হই, শিক্ষার মানবৃদ্ধি করি।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments