আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উপকূলে ওশান ভাইকিং নামের একটি জাহাজ থেকে বুধবার ৯৫ অভিবাসীকে উদ্ধার করেছে। তবে সেখানে এখনো চারজন নিখোঁজ রয়েছে। মানবিক জাহাজ পরিচালনাকারি ফরাসি এনজিও এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন বলেছে, উদ্ধারকর্মীরা অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযানের কাছে পৌঁছানোর আগেই চারজন সাগরে পড়ে গেছে বলে ধারণা করা হচেছ।
জার্মান মানবিক এনজিওর ‘সী ওয়াচ’র একটি টহল বিমান নৌযানটিকে শনাক্ত করে বিপদ সংকেত বার্তা পাঠায়।
ওশান ভাইকিং পরিচালনাকারি ‘এস ও এস’ ভূমধ্যসাগরে নিখোঁজদের সন্ধানে ঘণ্টার পর ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায় এবং তারা তা খুঁজে বের করতে ব্যর্থ হয়।
এনজিওটি বলেছে, ‘ওই এলাকায় থাকা দু’টি লিবীয় টহল নৌকা উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধে সাড়া না দিয়ে চলে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেছে।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার মতে, মধ্য ভূমধ্যসাগরীয় রুট হচ্ছে বিশ্বের সবচেয় বিপজ্জনক অভিবাসন পথ। এই রুটে ২০২২ সালে আনুমানিক ১ হাজর ৩শ’ ৭৭ জন অভিবাসী নিখোঁজ হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments