রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৩২৫ টি দুস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার জিআরের চাল বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই শনিবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি ও মহিষাপোতা আবাসনে ১৮৩ এবং সদর ইউনিয়নের আলতা ও কাজহালাহার আশ্রয়ণ প্রকল্পে ১৪২টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মাস্টার,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান প্রমুখ।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments