মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের (উজিরপুর- সাতলা) সড়কের কালু হাওলাদার এর বাড়ির সামনে ইটবাহী ট্রলি এক স্কুল ছাত্রীকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩ টায় ডাবেরকূল গামী ইট বোঝায় একটি ট্রলি সাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে নুসরাত আক্তার (১২)স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রলি টি চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। নিহত স্কুলছাত্রী আব্দুল মজিদ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ সময় চালক কালাম হাওলাদার (৩৫) পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘাতক ট্রলিতে অগ্নিসংযোগ করে । খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আরো জানায়, ট্রলিচালক একই গ্রামের আবেদ হাওলাদারের পুত্র। দুর্ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাস পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments