স্টাফ রিপোর্টার: রাজধানীর বনশ্রীতে যাত্রা শুরু করেছে মেগা বুকশপ ও ডিপার্টমেন্টাল স্টোর ‘তিলোত্তমা’। বইপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশি-বিদেশি লেখকদের বই, আধুনিক শিক্ষা উপকরণ ও কসমেটিকস নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় বনশ্রীর সি ব্লকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন এই বিপণিকেন্দ্রটির।
‘তিলোত্তমা’র গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, বাচিকশিল্পী ও লেখক ইসরাত শিউলি, ন্যাশনাল আইডিয়ালের প্রিন্সিপাল শেখ ফরিদ, অধ্যাপক ও কবি মাহবুবা বেগম, শিশুসাহিত্যিক মাহমুদুল হাসান, গীতিকার মুহাম্মদ আবদুল আওয়াল, কবি নীপা চৌধুরী, কবি নিয়াজ রায়হান সাগর, ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফুর ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আব্দুল কাদের খান, বনশ্রী সোসাইটির সভাপতি সাহাবুদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মি. রেজা এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক বোরহান উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘তিলোত্তমা’র কর্ণধার আহনাফ আবরার খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের আগ্রাসী প্রভাবে তরুণ সমাজের একটি অংশ বই থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এ পরিস্থিতিতে বই পড়ার অভ্যাস বাড়ানো এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘তিলোত্তমা’র যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, ‘তিলোত্তমা’ থেকে নানা ধরনের বই প্রকাশ করা হবে। এর মধ্যে থাকবে সৃজনশীল, শিক্ষামূলক, গবেষণাধর্মী, প্যারেন্টিং ও আত্মউন্নয়নমূলক বই। পাশাপাশি দেশি-বিদেশি খ্যাতনামা লেখকদের বইও পাঠকদের জন্য সহজলভ্য করা হবে।
আহনাফ আবরার খান আরও বলেন, ‘তিলোত্তমা’য় নিজেদের প্রকাশিত বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার বই এবং আন্তর্জাতিকভাবে পরিচিত লেখকদের বইও পাওয়া যাবে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এখানে রাখা হয়েছে প্রয়োজনীয় ও আধুনিক শিক্ষা উপকরণ। পাশাপাশি কসমেটিকসেরও ব্যবস্থা রয়েছে। তিলোত্তমার আউটলেটের পাশাপাশি অনলাইন ই-কমার্স কার্যক্রমও চালু থাকবে।
তিনি জানান, রাজধানীতে বই ও শিক্ষাসামগ্রীর একটি আধুনিক ও সমৃদ্ধ বিক্রয়কেন্দ্র হিসেবে ‘তিলোত্তমা’কে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে রাজধানীর সিদ্ধেশ্বরী, গুলশান, বনানী, ধানমন্ডি ও মিরপুরে শাখা চালুর প্রস্তুতি চলছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানেও ‘তিলোত্তমা’র আরও শাখা চালু করা হবে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। নতুন এই মেগা বুকশপকে ঘিরে শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা গেছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments