প্রবাসী ও দেশের অভ্যন্তরে
ডেস্ক রিপোর্ট: পোষ্টাল ভোট বিডি (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের পোস্টাল ভোটিং ৫ লাখ ৭১ হাজারের বেশি ব্যালট গ্রহণ বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার ( ৯ ফেব্রুয়ারি ২০২৬ ) সকাল ১০টা পর্যন্ত এই সংখ্যা জানিয়েছে ইসি।
ইসির তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৮২৪ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন। প্রাপ্ত ব্যালট ব্যবহার করে ৫ লাখ ৭ হাজার ৭৫ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
ভোট প্রদান শেষে ৪ লাখ ৯১ হাজার ৬৮২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ৬০ হাজার ৪৮০টি ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ৩ লাখ ৫৫ হাজার ৪৩১টি ব্যালট।
অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) ব্যবস্থার আওতায় বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট প্রেরণ করেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ১৫৬ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ইসির তথ্যমতে, দেশের ভেতরে অবস্থানরত ৪ লাখ ৭৩ হাজার ১৪৪ জন ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ২৯ হাজার ৮৮২টি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্য থেকে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ২ লাখ ১৫ হাজার ৮৫০টি ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের আওতায় জমা হওয়া ব্যালটগুলো পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments