সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার কেন্দুয়াতে অভিযান চালিয়ে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টার সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কালাবহ সুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মোঃ রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দ বাড়ী এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)।
এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ৬ শ পিছ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments