তিতাস, বাগাতিপাড়া(প্রতিনিধি) নাটোরঃনাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার সন্ত্রাস বিরোধী দিবস পালন। বাগাতিপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে এই সন্ত্রাস বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ ১৭ আগস্ট জীবন্ত কিংবদন্তী এই ক্ষণজন্মা পুরুষের হত্যাচেষ্টার ৩০ বছর। দিনটিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পালন করে মৃত্যুঞ্জয়ী নেতা মেনন হত্যাচেষ্টা দিবস ও সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে। এবছর দলটির কেন্দ্র থেকে জেলা-উপজেলা এবং শাখা কমিটি পালন করছে নানা কর্মসুচী। তারই ধারাবাহিকতায় আজ ১৭ আগষ্ট ২০২২ বুধবার,সকাল ১১ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাগাতিপাড়া উপজেলা কমিটির আয়োজনে উপজেলায় বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল উপজেলার গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বর এলাকায় বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কমরেড তোসাদ্দেক সরকার তিতাসের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির থানা কমিটির অন্যতম সদস্য কমরেড মশিউর রহমান মানিক, জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমরেড আব্দুল হাদী, বাংলাদেশ যুবমৈত্রী বাগাতিপাড়া শাখার সভাপতি কমরেড মশিউর রহমান, সম্পাদক কমরেড আয়নাল হক প্রমুখ। পথসভায় বক্তারা সরকারের লাগামহীন দূর্নীতি, তেল, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বৃদ্ধির প্রতিবাদ জানায় এবং বিদেশে অর্থ প্রচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের নিকট দাবি জানান এবং মেনন হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
পথসভায় সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আজিজুর রহমান
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কা ...
মহাসিন মিঞা লিটন বরিশাল অফিস : উজিরপুর পৌরসভায় নাগরিকদের অংশগ্রহণে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনত ...
মো:মেহেদী হাসান, (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং উত্তর-পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা, শিক্ষকদের পাঠদানে অবহেলা এবং সরকারি স্কুল ফিডিংয়ের খাবার বিতরণে ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সারের ডিলার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ব ...
সব মন্তব্য
No Comments