বিশেষ প্রতিনিধি: যেকোনো বয়সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বায়ত্তশাসন দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলো যেন মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হয়ে উঠে। সেটির পাশাপাশি একটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সারাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে উচ্চশিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করবে। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা যেকোনো বয়সে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারি, নিজের দেশের বেলায় এতো প্রতিবন্ধকতা কেন?
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেশের পাঁচ-ছয়টি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির মধ্যে এসেছে। এটি শিক্ষার্থী-অভিভাবকের অর্থ সাশ্রয়, তাদের হয়রানি কমানোর জন্য প্রয়োজন। আমরা তো পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি নানান কিছু নিয়ে। আমাদের দেশের মেধাবীরা যারা বিদেশে পড়তে যান, গবেষণা করতে যান, আবার ফিরেও আসেন, সেই সব দেশে ভর্তি হতে গেলে একটি মাত্র পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া যায়। তাহলে আমাদের দেশে একটি পরীক্ষা দিয়ে কেনো সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না?
বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এতো প্রতিবন্ধকতা কেন? একবারের বেশি ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, এই বয়সের পর আসা যাবে না। এটা পড়ে আসলে ভর্তি করা যাবে না, পড়াশোনার মধ্যে গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে না। আমরা তো জীবনব্যাপী শিক্ষার কথা বলছি। তাই যদি হয়, যেকোনো শিক্ষায় যেকোনো মানুষ আসতেই পারে। মানুষ জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন। ভর্তির ক্ষেত্রে নানা রকম যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার দেয়ালগুলো তুলে দিতে হবে। পরীক্ষা দিয়ে যোগ্যতা দেখিয়েই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। তার বয়স কুড়ি না পঞ্চাশ সেটি বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়।
এ সময় বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ড র্যাংকিংয়ে আসার বিষয়ে নজর দেওয়ার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments