রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চাঁদাবাজদের উপস্থিতির কারণে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণঅধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, গত ২০/১০/২০২৪ ইং তারিখে আমি সহকারী কমিশনার (ভূমি) রাণীশংকৈল এর কার্যালয়ে একটি বিষয়ে মিটিংয়ের জন্য গেলে উক্ত অফিসের বারান্দায় বসে থাকা অবস্থায় এক ব্যক্তি আমাকে ধমকাইতে থাকে ও চেয়ার হতে উঠে যেতে বলে এবং আমার সাথে অসুলভ আচরণ করে। এঅবস্থায় আমি বিষয়টি এসিল্যান্ডকে অবগত করলে নিরশন হয়। পরবর্তীতে ওই ব্যক্তি রাজনৈতিক দলের কিছু লোক নিয়ে এসে আমাকে মারার হুমকি দেই। এবং কতিপয় ব্যক্তিরা বিএনপির নাম ভাঙ্গিয়ে আমার কাছে ৮০,০০০ টাকা দাবী করে। এতে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরও বলেন, এরপর থেকে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে কাজ করলে বিভিন্ন রকমের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে তারা। এরই পরিপেক্ষিতে আমার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এ মর্মে তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করি।
এসময় গনঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments