স্টাফ রিপোর্টার: স্কুলে প্রথম থেকে নবম শ্রেনী পর্যন্ত ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আজ ( ৩০ নভেম্বর) শেষ হচ্ছে। আবেদন গ্রহণ করা হবে বিকেল ৫টা পর্যন্ত। লটারি অনুষ্ঠিত হবে ডিসেম্বরে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্যমতে, এ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৮ লাখ ৬২ হাজার ৪৯০টি। মাউশির সূত্রমতে, এবার সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয় মোট আসন রয়েছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি।
মোট আসনের মধ্যে ৩ হাজার ১৯৮টি বেসরকারি বিদ্যালয় আসন আছে ১০ লাখ ৭ হাজার ৬৭১টি। এর বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৯১ হাজার ৮১৭ শিক্ষার্থী। এছাড়া সরকারি ৬৮০টি স্কুলে ১ লাখ ৮ হাজার ৬৬২টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২টি, যা মোট আসনের প্রায় ছয় গুণ।
ডিজিটাল লটারি শেষে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম অপেক্ষামান তালিকা থেকে ভর্তি হবে ২২ ডিসেমআবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
আবদেনের সময় সরকারি স্কুলের ক্ষেত্রে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলের ক্ষেত্রে মহাপনগন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।
কোনে শ্রেনী শাখার জন্য শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফরমে ঢাকা মহনগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করবেন।
বেসরকারি-সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্র ৬৮ শতাংশই কোটা। এর মধ্যে সবচেয়ে বেশী ৪০ শতাংশই ক্যাচমেন্ট এরিয়া কোটা। তা ছাড়া বীর ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ১০ শতাংশ, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যায়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাইবোন ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবেন।
তবে এবার কোটা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এত দিন মুক্থযোদ্ধা বা শহীদ মুক্থিযোদ্ধাদের পুত্র-কন্যা এবী নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কেবল ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। এ কোটায় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে এসব আসনে ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments