গোবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক ছায়া জাতিসংঘের সংগঠন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি) এর ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শনিবার (১ নভেম্বর) এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী পুষ্পিতা রঞ্জন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োটেকনিক্যাল এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম এবং নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনিক্যাল এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী নিশাত নাবিলা।
নবনির্বাচিত সভাপতি পুষ্পিতা রঞ্জন বলেন, "জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সংগঠন যারা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করে। ইতিমধ্যে আমরা দক্ষিণ বঙ্গের সবচেয়ে প্রভাবশালী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এমন একটি সংগঠন যার গন্ডি কেবল ৫৫ একর নয় বরং পুরো বাংলাদেশ, সেই সংগঠনের প্রধান হয়ে পুরো বাংলাদেশের মাঝে গোবিপ্রোবিকে যেন আরও গর্বের সাথে উপস্থাপন করতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য।"
সাধারণ সম্পাদক তাসফিয়াহ তাসনিম বলেন, "জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলকে ধন্যবাদ আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করার জন্য। আশা করি সবার সহযোগিতা ও চেষ্টায় আমি এবং আমার এই পুরো কমিটির সবাই আমাদের ক্লাবকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো"।
এবং ক্লাবের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক নিশাত নাবিলা বলেন, "জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল এ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এই পদ শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং এটি ক্লাবের কর্মকাণ্ডকে সুসংগঠিত ও সফলভাবে পরিচালনা করার সুযোগ এবং একান্ত দায়িত্বের প্রতিফলন। আমি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং দলীয় সহযোগিতার মাধ্যমে আমাদের ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।''
উল্লেখ্য, ২০২০ সালে গঠিত জিএসটিইউজিএসি প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং কর্মশালার আয়োজন করে আসছে।
এদিকে নতুন কমিটির হাত ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ তাদের অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২৫ আয়োজন করবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments