বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল ,মৌলভীবাজার: কৃষি খাতে বাজেট বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে অর্থ বরাদ্দের দাবীসহ কৃষি ও কৃষক স্বার্থের ১০ দফা দাবীতে জাতীয় কৃষক সমিতি দেশব্যাপী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মিছিল-সমাবেশ সহকারে স্মারকলিপি পেশ করছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয়, মৌলভীবাজার জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপিটি শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন মহোদয়ের নিকট দুপুর ১:৩০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে হস্তান্তর করেন এবং উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করবেন।
এরপর বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সংলগ্ন চারুকলা একাডেমীর সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান স্মারকলিপির দাবিসমূহ উত্থাপন করেন এবং দাবি আদায়ের লক্ষ্যে দেশের কৃষকসমাজসহ সর্বস্তরের জনগণকে সংগঠিত ও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
এই কর্মসূচীতে সংগঠনের উপজেলা শাখার আহবায়ক সন্তোষ দে'র সভাপতিত্বে তিনি বক্তব্য দেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments