সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ রাজধানী ঢাকাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেয়া জামালপুরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি চৌকস দল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীকে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে এবং জামালপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল পাশাকে গ্রেপ্তার করা হয় ঢাকার ফার্মগেট এলাকা থেকে। এ দুজনকে ঢাকার রাজপথে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা যায় বলে জানান তিনি।
তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলার শীর্ষ পর্যায়ের ফ্যাসিস্ট্যের দোসররা পালাতক হয়ে যায়। এরা সারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থেকে রাষ্ট্র বিরোধী চক্রান্তে লিপ্ত আছে। ঢাকাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিভিন্ন মিডিয়া ও সিসিটিভির ফুটেজ আমরা তাদের সনাক্ত করি।
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে জানান তিনি।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত যেকোন চক্রের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই অভিযানের মাধ্যমে জেলা পুলিশ আবারও প্রমান করেছে যে, আইনের শাসন প্রতিষ্ঠায় তারা অটল এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments