ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশের অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে ইকরাম হোসেন ইকাব(২৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ ইকরাম হোসেন ইকাব কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহিনী এলাকার ইকবাল হোসেনের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ভেড়ামারা থানার নবাগত ওসি শেখ শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গ্রেফতার ভুয়া ডিবি পুলিশ মোঃ ইকরাম হোসেন ইকাব তার আরও একজন সঙ্গী নিয়ে দশ মাইল এলাকায় মিরপুরগামী স্যালো চালিত পটাক গাড়ী থামিয়ে গাড়ীর যাত্রী পশ্চিম বাহিরচর এলাকার মোঃ আবেদ আলী(৪৫) ও ছলিম প্রামানিকের(৬০) নিকট থেকে নগদ ১ লক্ষ ২ হাজার টাকা ডিবি পুলিশ অফিসার পরিচয়ে ছিনিয়ে নেয়।
এসময় তর্ক বির্তকের একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। এক পর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করে। ভুয়া ডিবি পুলিশের একজন পালিয়ে গেলেও ইকরাম হোসেন ইকাবকে স্থানীয়রা আটক করে।
ভেড়ামারা থানায় বিষয়টি জানালে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ভুয়া ডিবি পুলিশ ইকরাম হোসেন ইকাবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ভুয়া ডিবি পুলিশ ইকরাম হোসেন ইকাবকে গ্রেফতার করে থানার নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments