ডেস্ক রিপোর্ট: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, মস্কো ও মিনস্কের গুরুত্বপূর্ণ অবস্থানে পশ্চিমাদের আঘাত হানার সুযোগ করে দিতেই রাশিয়ার বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার বিদ্রোহের প্রচেষ্টা চালিয়েছিল। খবর বাসস
বেলটিএ নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, লুকাশেসঙ্কো বলেন যে ‘আসুন আমরা সবচেয়ে খারাপ সময় মোকাবেলা করি। কেননা, আমরা কঠিন সময়ের মধ্যে রয়েছি।’
বেলারুশের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কর্মকর্তারা মস্কোতে ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা থেকে সুনির্দিষ্ট কিছু হিসাব টানবেন এমনটা নিশ্চিত।
লুকাশেঙ্কো বলেন, এক্ষেত্রে ‘তারা তাদের কাজ সমন্বয় করে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার পরিকল্পনা করবে।’
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সমর্থন করে বলেন, সর্বশেষ চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের শান্ত হওয়া এবং এই পৃষ্ঠা উল্টিয়ে ফেলা প্রয়োজন। পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা এই বিষয়ে ফিরে আসবো। কিন্তু এখন শান্ত থাকার সময়। আসুন কারো ব্যাপারে উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকি।’
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments