চবি, প্রতিনিধি: পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে বিপ্লবী সূর্য সেনের মত দক্ষ, ত্যাগী ও সাহসী অসংখ্য নেতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।
আজ শুক্রবার (১২ জানুয়ারি ২০২৪) ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা মাস্টারদা সূর্যসেনের ৯০তম ফাঁসি দিবসে সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সূর্যসেনের অবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত এক সভায় তিনি একথা বলেন।
এসময় পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সোহেল চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুদেব চাকমা ও সাধরণ সম্পাদক রোনাল চাকমা বিপ্লবী ছাত্র মৈত্রীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক জসদ জািকর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অমল ত্রিপুরা বলেন, ভারতবর্ষের ব্রিটিশ শাসন অবসানের লক্ষ্যে মাস্টারদা সূর্য সেন, তরকেশ্বর, ক্ষুদিরাম, ভগৎসিং, প্রীতিলতাসহ শত শত বিপ্লবী জীবন উৎসর্গ করেছিলেন। ভারত স্বাধীনতার জন্য চট্টগ্রামে থেকে সূর্যসেনে নেতৃত্বে সশস্ত্র লড়াই পরিচালিত হয়েছিল। সূর্য সেনের উদ্দেশ্যে ছিল "চট্টগ্রাম থেকে যুদ্ধ শুরু করে ব্রিটিশদের ভারতবর্ষের থেকে তাড়িয়ে দেওয়া”। তাঁর সেই উদ্দেশ্য সফল হয়েছে বলা যেতে পারে। ১৯৩৪ সালে ১২ জানুয়ারি সূর্য সেন, তরকেশ্বরকে ফাঁসি দেওয়ার পরবর্তীতে ১৯৪৭ সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়েছিল।
সূর্য সেনসহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীদের স্যালুট জানিয়ে অমল ত্রিপুরা বলেন, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনসহ ব্রিটিশ শাসকের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন, যারা কঠোর নির্যাতন, নিপীড়নের মধ্যে দিয়েও সংগ্রাম করে ভারতকে মুক্ত ও স্বাধীন করেছিলেন সে সকল বিপ্লবীদের আমরা স্যালুট জানাই। তাদের মহান আত্মত্যাগ পার্বত্য চট্টগ্রামসহ বিশ্বের সকল নিপীড়িত জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেয়ার সাহস, শক্তি ও অনুপ্রেরণা জাগায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments