রফিকুল ইসমলাম সুজন: দুই দিনব্যাপী এসসিও শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এই সম্মেলন সোমবার (১ সেপ্টেম্বর) শেষ হয়। এতে শি জিনপিং, নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতি জোর আলোচনায় ছিল বিশ্ব কূটনীতি পাড়ায়। বিশেষ করে বিশ্বে ক্ষতাধর এই তিন নেতার অংশগ্রহণে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনাসমূঞ, যা ভারতের জন্য কূটনৈতিকভাবে গুরুত্ব বহন করে।
ভারত-রাশিয়া বৈঠক:
মোদি ও পুতিনের হৃদ্যতা পূর্ণ বৈঠকে পুতিন মোদিকে 'প্রিয় বন্ধু' বলে সম্বোধন করেন। মোদি উভয় দেশকেই 'অত্যন্ত কঠিন সময়েও একসঙ্গে দাঁড়িয়ে' থাকার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে বাণিজ্য, মহাকাশ, নিরাপত্তা ও সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি একগুচ্ছ আলোচনার বিষয় উঠে আসে।
ভারত-চীন আলোচনা:
মোদি-শি সীমান্ত বিষয়ে সমঝোতামূলক আলোচনা করেন। শি জিনপিং 'Cold War mentality' প্রত্যাখ্যান ও বহুমাত্রিক বিশ্বব্যবস্থার পক্ষে আহবান জানান। তিনি SCO উন্নয়ন ব্যাংক, শক্তি সহযোগিতা প্লাটফর্ম, গবেষণা কেন্দ্র, ও লুনার তৈরীতে দেশগুলোর অংশগ্রহণ এবং ১.৪ বিলিয়নের মার্কিন ডলারের ঋণ প্রদানের ঘোষণা করেন। এই পদক্ষেপ SCO-কে মার্কিন ডলার নির্ভর বিশ্বব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন কাঠামো গঠন করতে পারে।
সার্বিক প্রেক্ষাপট:
এসসিও সম্মেলনের মাধ্যমে চীন, রাশিয়া ও ভারতের পুনরুজ্জীবিত কৌশলগত সংহতি এবং একটি বিকল্প, বহুমুখী বিশ্বনীতি তৈরীর লক্ষ্য স্বাধীন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার সংকল্প প্রতিফলিত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments