কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যৌন হয়রানির অভিযোগের দায়ে স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধা (৪০) কে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে বশির মৃধার নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারী রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে যৌন হয়রানির চেষ্টা চালায়। পরে বশির মৃধার ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষিকা ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments