স্টাফ রিপোর্টার: দীর্ঘ নয় মাসের অপেক্ষার পর অবশেষে পর্যটকদের জন্য আবারও খুলে গেল সেন্টমার্টিন রুট। সোমবার (১ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় কক্সবাজারের নুনয়ারছড়ার বিআইডব্লিউটিএ থেকে তিনটি জাহাজ সন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা দেয়। চলতি মৌসুমের প্রথম যাত্রায় জাহাজগুলোতে ১২শ পর্যটক রয়েছে।
সেন্টমার্টিনের পরিবেশের ক্ষতি, প্রবাল নিধন, বর্জ্য সমস্যা ও জীববৈচিত্র্য রক্ষার কারণ দেখিয়ে প্রশাসন ফেব্রুয়ারি থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল ও রাতযাপন কার্যক্রম বন্ধ করে দেয়। দ্বীপের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশী পর্যটক যাওয়ায় পরিবেশঝুঁকি তৈরীর বিষয়টি প্রধান কারণ ছিল।
পরিবেশ ও পর্যটন সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ মূল্যায়নের পর সরকার ৩০ নভেম্বর জাহাজ চলাচল ও নিয়ন্ত্রিত রাতযাপনের অনুমতি পুনর্বহাল করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটন দ্বীপে যেতে পারবেন।
অনুমোদিত কটেজ ও রিসোর্ট মিলিয়ে সর্বোচ্চ ১,২০০-১,৩০০ পর্যটক রাতে থাকতে পারবেন।
প্রতিটি পর্যটককে অনলাইন রেজিস্ট্রেশন করা 'ট্রাভেল পাস' দেখাতে হবে।
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পুরো পর্যটন মৌসুম জুড়েই জাহাজ চলাচল চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়া ও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে যাত্র নিয়ন্ত্রণ করা হবে।
আজকে যে তিনটি জাহাজ যাত্রায় অংশ নিয়েছে-
এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বড় আউলিয়া এবং কেয়ারি সিনবাড
অন্য অনুমোদিত জাহাজগুলো পর্যটকের চাহিদা অনুযায়ী পরবর্তী দিনগুলোতে রুটে যুক্ত হবে।
পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও ভ্রমণ শৃঙ্খলা নিশ্চিত করতে ঘাটে বিশেষ নজরদারি ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল পর্যটনের মধ্য দিয়ে সেন্টমার্টিনকে বাঁচিয়ে রাখার আহবান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments