উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়নের জামবাড়ী গ্রামে শারদীয় দূর্গা পূজায় ঘুরতে না নেওয়ায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, হারতা ইউনিয়ন নাথারকান্দি গ্রামের রঞ্জন পান্ডের মেয়ে পুতুল পান্ডে(২১) সাথে জামবাড়ী এলাকার দিনমজুর বুদ্ধিশ্বর বিক্রম(৩০)র সাথে ৪ বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়েছে। তাদের সংসারে ৩ বছরের একটি শিশু কণ্যা রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী পুতুল পূজায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য স্বামী বুদ্ধিশ্বর বিক্রমের কাছে আবদার করে। তিনি ঘুরতে নিতে অপরগতা স্বীকার করে এবং টাকা নাই বলে জানালে তাতে স্ত্রী পুতুল ক্ষিপ্ত হয়ে বাসায় বসে থাকে। গত বুধবার স্বামী ঘুরতে নিতে চাইলে স্ত্রী যাবে না বলে জানায় এবং ৩ বছরের শিশু কণ্যাকে নিয়ে ঘুরতে যেতে চাইলে স্বামীকে বাঁধা প্রদান করে স্ত্রী পুতুল। এসময় দুইজনের ভিতর বাকবিতন্ডায় হলে স্ত্রীকে থাপ্পড় মেরে ঘর থেকে চলে যায়। ওই দিন রাত সাড়ে ১০ টায় স্বামী বুদ্ধিশ্বর ঘরে ডুকে স্ত্রীকে অচেতন ও মুখে ফেনা দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে আহতকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক নগেন্দ্রনাথ হালদারের কাছে নিলে তিনি অবস্থা বেগতিক দেখে চিকিৎসা করাতে অপরাগত প্রকাশ করার কিছুক্ষণ পরেই ওই গৃহবধূ মৃত্যু বরন করে। পুলিশ সংবাদ পেয়ে ওসি তদন্ত মমিন উদ্দিন ও এস আই আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। ওই গৃহবধূর কোথাও কোন আঘাতের চিহ্ন না পাওয়ায় প্রাথমিকভাবে আত্মহত্যা হয়েছে বলে জানান ওসি তদন্ত মমিন উদ্দিন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments