বিশ্বদ্যিালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মুখ সারির কারিগর হিসেবে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সম্পদের যথাযথ ব্যবহার করে তাদের বিশ্বমানের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে যে কোন সহায়তা এবং সুরক্ষা প্রদানে বিশ^বিদ্যালয় সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ ১ম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং আইন অনুষদের ডিন ড. সীমা জামান বক্তব্য প্রদান করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ভাষা বিজ্ঞান বিভাগের ফারজানা ইসলাম ইশরা, গণিত বিভাগের ঋতি রাহা, আইন বিভাগের রওনক রঙ্গন এবং ফার্মেসী বিভাগের সামিয়া আহসান লেসলি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও সহ-শিক্ষাসহ নানা ধরনের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশসেরা শিক্ষার্থী হিসেবে ছাত্র-ছাত্রীদের এই বিশ^বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলাবোধ, আইন-কানুন এবং ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আত্মবিশ্বাসী, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে উঠতে হবে। ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসকে একটি উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও অর্ন্তভুক্তিমূলক ক্যাম্পাস হিসেবে উল্লেখ করে এর মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখা এবং পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে সচেতন থাকার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments