ফরিদপুর অফিস: মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৮ মে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, রবিবার ১৭ মে দিবাগত মধ্যরাতে আমিরাবাদ এলাকার ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান। ওসি আবুল কালাম আজাদ জানান, আমিরাবাদে মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ গত তিন বছর ধরে ভাড়া থাকেন। রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে চিত্ময় দাস ও তার পরিবারের তিন সদস্য ওই বাসায় আসেন। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গাছগুলো কেটে বিক্রির ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ডোমার থানা এলাকা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে চোর, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবি ও সোমবার (৭-৮ জুন) ২৪ ঘণ্টায় তেজগা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন প্রায় দুই মাস আগে রাজশাহীতে সংঘটিত আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments