জাবি প্রতিনিধি : বাংলাদেশের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন-ডিএসএ মামলায় গ্রেপ্তারকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা। আজ রবিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে অন্তত ৩০ জন শিক্ষার্থী যোগ দেন। তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলসহ আরও কিছু স্লোগান নিয়ে মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে দীর্ঘ ৩৬৫ দিন কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি কিডনি সমস্যায় ভুগছেন। ছয়বার তার জামিন আবেদন করেও তার জামিন নাকোচ করা হয়েছে। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ জামিন অযোগ্য। বিভিন্ন পরিসংখ্যানে বিষয়টি স্পষ্ট, এই মামলাটি রাজনৈতিক কারণে ব্যবহার ও ভিন্ন মত দমনে ক্ষমতাসীনদের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। আমরা অতি দ্রুত খাদিজার মু্ক্তি চাই।
তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে মডিফাই করে বাক স্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য নতুন রূপে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আনা হয়েছে। আমরা সংস্কার নয়, আমরা বাকস্বাধীনতা রক্ষায় এসব আইনের বাতিল চাই।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া বলেন, আজ গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমি আমার কথা বলতে পারছি না, লিখতে পারছি না, কার্টুন আঁকতে পারছি না। গণতন্ত্র তো নেই, এখন রাষ্ট্রযন্ত্রও নষ্ট হয়ে গেছে। জাবাবদিহীতায় রাষ্ট্রের কেন এত ভয়। রাষ্ট্রের এই আচরণ নিঃসন্দেহে রাষ্ট্রের দূর্নীতিগ্রস্ত চেহারাকে স্পষ্ট করে তুলছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার নয়, রাষ্ট্রযন্ত্রকে পুনরায় নির্মাণ করতে হবে। আমাদেরকে কথা বলার অধিকার আদায়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা খাদিজার জামিন মঞ্জুর চাই এবং ডিএসএ অ্যাক্টের নাম পরিবর্তন করা সাইবার সিকিউরিটি আইন বাতিল চাই।
ছাত্র ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক হৃদ্য অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সরকারের বিরুদ্ধে যারাই কলম ধরছে ও রাজপথে আন্দোলন করছে তাদের জেলে দেওয়া হয়েছে। লেখক মুশতাক সহ আরও অনেককে নির্যাতন করে হত্যা করেছে এই সরকার। তাদের বিরুদ্ধে দেয়া সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করে এর অধীনে আটককৃত সবাইকে মুক্তি দিতে হবে। গণতন্ত্রের মানষকণ্যাকে স্বৈরাচারের রানী বলতেও এ দেশের জনগণ দ্বিধা করবে না।’
তিনি আরও বলেন, সরকারের গদি যখন টলমল করে ওঠে তখনই সরকারের জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এই সরকারের সময়ও শেষ হয়ে এসেছে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারে নি। তাই আমি বলতে চাই, ‘হিটলার,এরশাদ,আইয়ুব গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে।
উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করা হয়। তার নামে ২০২০ সালে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়, তখন বয়স ছিল ১৭ বছর। অথচ তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলাটি করা হয়। কিডনির সমস্যায় ভুগলেও ঢাকার একটি আদালতে খাদিজাতুল কুবরার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়েছে
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments