বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ জুন বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপাচার্যের নেতৃত্বে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় অন্যান্যের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং বিভাগীয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিন উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের অপরাধ প্রবণতা নিরসনে এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ক্রিমিনোলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। শিক্ষা ও গবেষণার গুণগত মান বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের উন্নয়নে ভ‚মিকা রাখতে উপাচার্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মাদ আলী মিয়া বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সাংস্কৃতিক সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, সংগীত, কবিতা ও নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাÐের মাধ্যমে একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য প্রকাশ পায়। তিনি বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ এদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গৌরবের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। জ্ঞান চর্চার মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ ও দক্ষ করে গড়ে তুলে দেশের উন্নয়নে এই বিভাগের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments