রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ৯ বছরের এক শিশু ধর্ষনের ঘটনায় কুদ্দুস খলিফা (৫৫) নামের এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের কুদ্দুস খলিফার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮ টায় একই বাড়ির নানা সম্পর্কীয় কুদ্দুন খলিফা শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে তাকে জোর পূর্বক ধর্ষন করে। এসময় সে ডাকচিৎকার দিলে তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে একই বাড়ি তার নানার ঘরে তাকে পাঠিয়ে দেয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে খুলে বলে। বিষয়টি জেনে ভিকটিমের মা ঘটনাটি জানতে গেলে কুদ্দুস খলিফা এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়ী ছাড়া করবে বলে ভয়ভীতি ও হুমকি দেয়। । ওই শিশুর মা জানান, কুদ্দুস খলিফা তার সম্পর্কে চাচতো চাচা হয়। আমার ছোট্টো মেয়ে ওই লম্পটের বেহায়াপনায় আজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আমি এর সুষ্ঠ বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত কুদ্দুস খলিফা অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি সম্পর্কে আমার নাতনী হয়। তবে যেইদিনের কথা তারা বলছে ওই দিন আমি বাড়ীতে ছিলাম না। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments