মোংলা (বাগেরহাট) থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দরের পশুর নদীতে সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্গো জাহাজের ১০ নাবিক সাঁতরিয়ে কুলে উঠে যান।
দুর্ঘটনাকবকিত কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা ও বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা বিদেশী জাহাজ থেকে ৮শ ৫০ মেট্রিক টন সার (ড্যাপ সার) বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি দেশবন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে সার বোঝাইয়ের পর কার্গোটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ৮ অক্টোবর শুক্রবার দুপুরে পশুর নদীর চিলা ও কাইনমারি এলাকার মাঝামাঝি স্থানে ডুবো চরে আটকে যায়। এরপর সেখানে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জাহাজটির কিছু অংশ দেখা গেলেও বাকী পুরো অংশই নদীতে নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত স্থানে হারবার বিভাগের লোকজন পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কার্গোটি মুল চ্যানেলের বাইরে ডুবেছে, এতে এ চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোন সমস্যা ও ঝুঁকি নেই। তারপরও দুর্ঘটনাকবলিত স্থানে মার্কিংয়ের ব্যবস্থা করে দেয়া হচ্ছে, যাতে পুনরায় কোন নৌযান দুর্ঘটনার শিকার না হয়। তিনি আরো বলেন, কার্গোটি পশুর নদীর চরের উপরে রয়েছে, এতে মুল চ্যানেল সম্পূর্ণই ঝুঁকিমুক্ত নিরাপদ রয়েছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments