স্টাফ রিপোর্টার; সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে শিক্ষার মান আন্তর্জাতিক মানের কাছাকাছি নিতে হবে। এ জন্য শিক্ষকদের আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। কারণ একজন শিক্ষকই পারেন নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গুড নেইবারস বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। ইউনেস্কো-হামদান কর্তৃক শিক্ষক উন্নয়ন পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের সমাপ্তি ও নতুন শিক্ষক প্রশিক্ষণ হ্যান্ডবুক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি হেড বার্টিন গমেজ। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনেস্কো জাতীয় কমিশনের বাংলাদেশস্থ ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর চিঠি, ইউনেস্কো বাংলাদেশের প্রোগ্রাম অফিসার (এডুকেশন) শিরিন আক্তার, জিএনবি’র স্থায়ী কমিটির সদস্য মো. হারুনুর রশিদ খান ও ফারজানা শারমিন, স্কুল শিক্ষক শাহনাজ পারভীন প্রমূখ।
অনুষ্ঠানে সাবভীনা মনীর চিঠি বলেন, দেশের মানসম্মত শিক্ষা উন্নয়নে শিক্ষক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইউনেস্কো কাজ করেছে। এক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য অর্জনও রয়েছে। বিশেষ করে শিশুদের মেধা বিকাশে প্রথাগত শিক্ষার বাইরে আরো কিছু কারিকুলাম রয়েছে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষের উন্নয়ন করা হচ্ছে। যা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার উন্নয়নে ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে বার্টিন গমেজ প্রকল্পের সার্বিক অর্জন, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশুদের, বিশেষ করে সুবিধাবঞ্চিতদের জন্য একটি বিস্তৃত এবং শিক্ষামূলক পরিবেশ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ জিএনবি। জিএনবি ১৩টি জেলায় ৬টি নিজস্ব বিদ্যালয় এবং ৩৯০টি অংশীদার বিদ্যালয় নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। যেখানে উচ্চ প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকরা শিক্ষাদান করছেন। এই বিদ্যালয়গুলো দুর্বল শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক উভয় শিক্ষা প্রদানের মাধ্যমে নিজ নিজ অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধিতে কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাক্ষেত্রে অংশীদার, প্রতিষ্ঠানের স্টিয়ারিং কমিটি, জিএনবি স্কুল, পার্টনার স্কুল, এসএমসি, প্রতিষ্ঠানের প্রধান অফিসের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments