রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ স্লোগানকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা , মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ভেটেনারি সার্জন মোনামী রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আক্তার,উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহাদাৎ হোসেন শাহিন ও মনিরুল ইসলাম প্রমুখ। এসময় ১০ জন ঋন গ্রহীতার মাঝে চেক,প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি’ বিষয়ক রচনা প্রতিযোগীতা য় প্রথম স্থান অর্জনকারী রুবিনা খানমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments