ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ সকালে বিজয়নগর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি গাউস মেম্বার, নির্যাতনের শিকার শামসুন্নাহার, তার স্বামী মান্নাফ মিয়া ছাড়াও গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বুধন্তি ইউনিয়নের বিন্নীঘাট উত্তর পাড়া এলাকার রফিকুল ইসলাম ফারুক(৩৮) প্রায়ই মান্নাফ মিয়ার স্ত্রী শামসুন্নাহারকে বিভিন্ন স্থানে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাতে বিন্নীঘাট উত্তর পাড়ায় রফিকুল ইসলাম ও শফিক মিয়া (৪২) একই এলাকার মান্নাফ মিয়ার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শামসুন্নাহারকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নির্যাতিতা নারী ইজ্জত রক্ষায় আত্মচিৎকার শুরু করলে রফিকুল ইসলাম ও শফিক মিয়া তার গলায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরের দিন বিজয়নগর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ টালবাহানা শুরু করে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর নির্যাতিতা নারী ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং সি-আর ২৯৮.ধারা ৯ (৪)/ (খ) /৩০।
এরপর থেকে মামলা উঠিয়ে নিতে রফিকুল ইসলাম ও শফিক মিয়া বাদীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে। এ সময় বক্তারা দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবী জানান।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments