ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সি আর সি) এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় 'থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত' স্লোগানে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং পথশিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সংগঠনটি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর হতে শোভাযাত্রাটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে সমবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক নয়ন, সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার, সাধারণ সম্পাদক আকতারুল আলম সুমনসহ সংগঠনটির সাধারণ সদস্যবৃন্দ। এসময় প্রায় অর্ধশত পথশিশুর উপস্থিততে কেক কাটা হয় এবং শিশুদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এসময় সংগঠনের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক বলেন, আমরা চাই এই পথশিশুদের সাথে যেনো একসাথে কাজ করতে পারি এবং সবসময় যেনো তাদের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারি।
উল্লেখ্য, পথশিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ৫ ডিসেম্বর যাথা শুরু করে 'কাম ফর রোড চাইল্ড' নামের এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments