স্টাফ রিপোর্টার: প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্দ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
একই আদালত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেত পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
জানাগেছে, তিন মামলায় শেখ হাসিনা ও তার পরিবারসহ ৪৭ জনকে আসামী করা হয়। মামলায় ৯১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাজধানীতে জমি থাকা সত্বেও তা গোপন করে শেখ হাসিনা ও বার পরিবার প্লট নিয়েছেন।
দুদক অভিযোগপত্রে জানান, রাজউকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রী ক্ষমতাবলে ছেলে-মেয়েসহ নিজের নামে সরকারি জমি নেন। মিথ্যা হলফনামা দাখিল করেন।
জানাগেছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজোদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামী করা হয়।
ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামী করা হয়। তার পরিবারের তিনটি মামলার বিচার এক সঙ্গে চলছে । আলাদা আদালতে রেহানার পরিবারের তিন মামলায় একসঙ্গে বিচার চলছে।
গত ৩১ জুলাই এসব মামলায় শেখ হাসিনা ও রেহানা পরিবারের সাত সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে (একই ব্যক্তি একাধিক মামলায় অভিযুক্ত) অভিযোগ গঠন করে আদালত। আর গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা পরিবারের এক মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ১ ডিসেম্বর রায়ের দিন ধার্য রেখেছেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments