জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৭ বছর পর শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন-২০২৩ আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২১ টি হলে কর্মীসভা আয়োজনের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগ।
শুক্রবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্মেলন কক্ষে এ কর্মী সভার আয়োজন করা হয়।
এসময় শাখা ছাত্রলীগ ও হল ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় তারেকুল ইসলাম তারেক ও ইমরান হোসেন সেতুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন ও দপ্তর সম্পাদক বাবুল হোসেন রনিসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন বলেন, আমরা যখন দায়িত্ব পেয়েছি তখন থেকেই শপথ নিয়েছি হলগুলোর কমিটি আমরা দিয়ে যাবো। সে লক্ষ্যেই আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে হল কমিটি করবো। দীর্ঘ ৭ বছর হলকমিটি না থাকায় হলগুলোতে সাংগঠনিক শিথিলতা ও জট তৈরি হয়েছে। আজকের এই কর্মীসভার মাধ্যমে নতুন ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মনে করি।
আমরা পাওয়ার প্র্যাকটিস নয় পলিসি প্রাকটিসের মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। যারা সামনে হল কমিটির নেতৃত্বে আসবেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর।
সমাপনী বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, এ কর্মীসভার মাধ্যমে আমরা যোগ্য নেতৃত্ব চাই যাদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে। এছাড়াও সামনের জাতীয় নির্বাচন স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন বানচাল করতে না পারে সেটাই আপনাদের প্রতি চাওয়া।
আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে কর্মীসভা শেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমতি নিয়ে একটি সুসংঠিত হল ইউনিট ঘোষণা করতে। সে লক্ষ্যেই আপনারদের সবার সহযোগিতা চাই।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরপর প্রায় সাত বছর হতে চললেও জাবি শাখা ছাত্রলীগের কোন কর্মীসভা ও হল কমিটি গঠিত হয়নি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments