বোরহান রব্বানী: জন্ম থেকেই বাম হাত ও বাম পা অবশ নাবিদের। কথাও বলতে পারেন না ঠিকভাবে। একপা একপা করে হাঁটেন কোনমতে। এভাবেই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি উচ্চশিক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) স্নাতকে ভর্তি হলেন।
গত ২৫ মে জাবির পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন খালিদ আহসান নাবিদ। বিষয়টি রাইজিং ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তাঁর বাবা আহসান হাবিব।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর জাগিরা ঘোনা গ্রামের আহসান হাবিব ও শারমিন আহসানের ছেলে খালিদ আহসান নাবিদ। তিন ভাই বোনের মধ্যে তিনি বড় ৷ জন্ম থেকেই বাম হাত ও বাম পা অবশ। কথা বলতে পারেন না ঠিকমতো।
তবে শারীরিক প্রতিবন্ধকতা তার সাফল্যের পথে কখনো বাধা হতে পারেনি। লিখতে পারেন কোনমতে, তবে সময় লাগে একটু বেশি। আর এভাবে তিনি পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অর্জন করেন কৃতিত্বপূর্ণ ফলাফল । এরপর তিনি জাবির ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এ বিষয়ে খালিদ আহসান নাবিদ বলেন , ‘আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগে পড়তে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার আশা পূর্ণ হয়েছে। এ যাত্রার পিছনে যারা সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞ। আমার মা বাবার আগ্রহ ও স্বপ্ন না থাকলে আমি কখনো এতটুকু আসতে পারতাম না। ছোট বেলায় যখন আমি একদম হাটতে পারতাম না তখন আমার মা কোলে করে আমাকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যেতেন। প্রথম দিকে বাড়ির মধ্যে বসে থাকতাম আর ভাবতাম আমার দ্বারা কিছুই হবে না। একটু বড় হওয়ার পর বন্ধু বান্ধবীরা আমাকে নিয়ে ব্যঙ্গ করতো, টিটকারি করতো। আমার অনেক কষ্ট হতো কিন্তু কিছুই বলতে পারতাম না। এর পর থেকে মনে একটি জেদ তৈরী হয় আমাকে কিছু করতে হবে। পরে আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করি।
তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বিদেশের কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করতে চায়। আমার ইচ্ছে স্টিফেন হকিংয়ের মতো একজন পদার্থ বিজ্ঞানী হওয়া। দেশের জন্য ভালো কিছু করা।
নাবিদের স্কুল শিক্ষক মো: তারেকুল ইসলাম বলেন, আমি খালিদ আহসান নাবিদকে ছোট বেলা থেকে দেখে আসছি। সে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আমি মনে করি তাঁর আত্নবিশ্বাস ও জেদ তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে শুনে আমি অনেক খুশি হয়েছি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments