ডেস্ক রিপোর্ট: আজ ১২ই নভেম্বর শুক্রবার সকাল ১১টায় পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে "এসো নষ্ট স্রোতের বিপরীতে সুন্দরের সহযাত্রী হই" এই স্লোগান ধারন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রমনা-হাতিরঝিল থানা সংসদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সদস্য প্রিতম ফকির। সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ দ্বীপ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ ও ড. রতন চেীধুরী, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, পাবনা জেলা সংসদ এবং দীপক শীল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ।
সম্মেলন পরবর্তিতে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে হুসাইন শেখকে সভাপতি, আনিকা আক্তারকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হলো। ২টি পদ ফাকা রাখা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতিঃ আবদুল রহিম, সহ সভাপতিঃ রাকিব হোসেন, সহকারী সাধারণ সম্পাদকঃ রবিউল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদকঃ আহাদুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ ইব্রাহিম সরদার ইমন, কোষাধ্যক্ষঃ হানিফ হাসান, সাংস্কৃতিক সম্পাদকঃ কাজল আক্তার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদকঃ সুমাইয়া আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ মুবাশ্বিরা মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ তাসদিত হাসান (ওসেন), সদস্যঃ সামাদ হোসেন, আতিক হাসান, আশরাফুল ইসলাম, মহীউদ্দীন রুমি।
কাউন্সিল শেষে নতুন কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সদস্য প্রিতম ফকির।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments