ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয় ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১১৭ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ৪৩৫ কপি পাঠ্যপুস্তক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১২৩ কোটি ৬৭১ লাখ ৭০৪ জন শিক্ষার্থীর মাঝেবিতরণ করেছে। এ লক্ষ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন ও মুদ্রণে সরকারের মোট ৭ হাজার ৩১৪ কোটি ২৪ হাজার ৭৩৩ টাকা ব্যয় হয়েছে।
সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষাকে মানসম্মত, ও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া হচ্ছে। প্রতি বছর পহেলা জানুয়ারি ‘বই উৎসব’উদ্যাপনের মাধ্যমে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী গত ১৪ বছরে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৪০টি পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে পাঠ্যপুস্তকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা হয়েছে। এছাড়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে ই-বুক আপলোড করা হয়েছে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ডাউনলোড করে পাঠ্যপুস্তক ব্যবহার করা যায় এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এছাড়া, ব্রেইল পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন এনসিটিবি’র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments