ডেস্ক রিপোর্ট : আহলে বায়েত শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূবরণ করেন তিনি। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মাইজভান্ডার দরবার সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আশেক ভক্ত মুরিদান রেখে গেছেন।
পরিবার সূত্র জানিয়েছে, জানাজা নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী বর্তমান শতাব্দীর তরিকত জগতের অন্যতম পথিকৃৎ ধর্মীয় নেতা, হযরত শাহসূফি হজরত সৈয়দ গোলামুর রহমান আল হাসানী ওয়াল হুসাইনি (আঃ) মাইজভান্ডারীর নাতি, শাহসুফি হজরত সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর বড় ছেলে ।
শাহসূফি হজরত সৈয়দ হাবিবুল বশর আল হাসানী ওয়াল হুসাইনি মাইজভান্ডারীর মৃত্যুতে আহলে বায়েত পাক পাঞ্জাতন পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, রহমানপুর দরবার শরীফসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments