চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪টি গরু ও ভারতীয় মদ জব্দ

প্রকাশ : 18 May 2026
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪টি গরু ও ভারতীয় মদ জব্দ

সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।


বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনোহরপুর এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদ এবং সদর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা এবং মদের মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।


জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর

;