গত ২৪ ঘন্টায় হামে আরও পাঁচ জনের মৃত্যু

প্রকাশ : 18 May 2026
গত ২৪ ঘন্টায় হামে আরও পাঁচ জনের মৃত্যু

ডেস্ক রিপাের্ট: গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশু মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪৬৪ শিশু মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪৯৪ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নিশ্চত হামে আক্রান্ত হয় ৯৪ জন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত হামে মোট আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৬৭ জন।


সম্পর্কিত খবর

;