বোরহান উদ্দীন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো: জুলকারনাইনকে সভাপতি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আসিফ রহমান খানকে (৪৬) সহ সভাপতি ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের দিলশাদ চৌধুরীকে (৪৭) সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুন ) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো: জুলকারনাইন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন জাহিদ হাসান রেজা(৪৬), মো: তামীম হোসেন, হাসিবুর রহমান, মো: আমিনুল ইসলাম, অনুপম সিদ্ধার্থ, সাকিব হাসান, জহিরুল ইসলাম, অনুপ ব্যানার্জী।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, আরফিন আলম রিমি, আবদুল আহাদ নাফিস, মুনতাসীর রহমান তাহরিন, রাকিব হোসেন অভি, জাহিদ হাসান তুহিন, মো: ফেরদাউস।
এছাড়াও প্রচার সম্পাদক আশিকুর রহমান বাপ্পি, উপ প্রচার সম্পাদক ফাইজুল হক, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম, সাহিত্য সম্পাদক জান্নাতুস শেফা, পরিবেশ বিষয়ক সম্পাদক রাজু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হ্দয়, ছাত্রী বিষয়ক সম্পাদক ইলা, ক্রীড়া সম্পাদক রুশাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুস শেফা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাকিব, প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোমান, পাঠাগার বিষয়ক সম্পাদক ফেরদৌস । এবং কার্যকারী সদস্য পদে ১২ জনকে মনোনীত করা হয়েছে।
সহসভাপতি আসিফ যুগবার্তাকে বলেন, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই আর বরিশাল বিভাগের কোন শিক্ষার্থীর যাতে কোন সমস্যা না হয় সে বিষয়ে আমাদের দৃষ্টি থাকবে সবসময়।
সাধারণ সম্পাদক দিলশাদ বলেন, বরিশাল অন্য সব সমিতির মত জেলা সমিতি নয়, বরং বিভাগীয় সমিতি। আমাদের পূর্বতন যারা ছিলেন তাদের মত করে আমরাও চেষ্টা করব বরিশালের সব জেলাকে একসাথে নিয়ে মৈত্রীময় কল্যাণের দিকে যাত্রা করতে। এ যাত্রায় আমাদের সভাপতি, প্রত্নতত্ত্ব বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক শিকদার জুলকারনাইন স্যার এবং অন্যান্য সম্মানিত শিক্ষকগণকে আমরা পাশে পাব বলে আশা রাখছি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments