কামরুজ্জানান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশনে মোবাইল ফোন চার্জে রাখতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে জান্নাত বেগম (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।
শুক্রবার(২৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নুরনবী মেম্বার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত বেগম ওই এলাকার ব্যবসায়ী ছিদ্দিক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে গৃহবধূ জান্নাত বেগম ঘরে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জে রাখতে গিয়ে অসাধানতাবসত বিদ্যূৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাত বেগমকে মৃত্যু ঘোষনা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments