বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের বরেণ্য সংগীত শিল্পী মোঃ খুরশীদ আলমকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’-এর উদ্যোগে এই স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ৩০ জুলাই রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগীত শিল্পীর হাতে স্বর্ণপদক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা এবং সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সমাজে সংগীত ও শিল্পচর্চার প্রসার যত ঘটবে সেই সমাজ তত উদার, মানবিক, উন্নত ও সমৃদ্ধ হবে। তিনি ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ লাভ করায় জনপ্রিয় সংগীত শিল্পী মোঃ খুরশীদ আলমকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগীত শিল্পী, সংগীত প্রেমি ও সংগীত সাধকদের অফুরান প্রেরণার উৎস প্রয়াত শিল্পী ফিরোজা বেগম । তাঁর গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অবদান রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সংগীত বিভাগের ২০২১ সালের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী কমল দত্তকেও পদক ও পুরস্কার প্রদান করা হয়।
প্রসঙ্গত: শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments