কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ববিবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে। এতে ৬৭ ভোট পেয়ে আলহাজ্ব মো.আব্দুল সালাম হাওলাদার সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মো.ফজলুল হক মৃধা ৪০ ভোট পেয়েছেন। এছাড়া সাধারন সম্পাদক পদে মো.জমিস পারভেজ ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মাসুদ খান বকু ৪৮ ভোট পেয়েছেন।
খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির সূত্রে জানা গেছে, সভাপতি পদে তিন জন ও সাধারন সম্পদক পদে তিনজন প্রতিদ্বন্দীতা করেছে। এছাড়া সহ-সভাপতি পদে সরদার মো.মো¯Íফা আহম্মেদ ও পরিচালক পদে মো.মুনসুর, মো.জসিম উদ্দিন, মো.আলমগীর হোসেন, মো.আনিচুর রহমান, মো.নুর-আলামিন ও মো.মনিরুজ্জামান মনির বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়।
খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন কমিটি প্রধান উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহম্মেদ বলেন, সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শান্তি পূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এ সমিতিতে মোট ১১৮ জন সদস্য। এর মধ্যে ১১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে সভাপতি পদে ১ টি ও সাধারন সম্পাদক পদে ১ টি ভোট বতিল হয়েছে। নির্বাচিত এ কমিটি মেয়াদকাল ৩ বছর বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments