সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরশহরের বানিয়ানিরচর এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর রাতে ওই এলাকায় অভিযুক্ত সম্রাটের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত সম্রাট ২৫ অক্টোবর রাতে জরুরী কাজের কথা বলে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে তার ঘরে ডেকে নেয়। পরে ওই ঘরে তাকে ধর্ষণ করে সম্রাট। ওই ছাত্রীর ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু সহযোগী ফয়সালকে (২৫) আটক করা গেলেও অভিযুক্ত সম্রাট পালিয়ে যেতে সক্ষম হয়। ফয়সালকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফয়সাল দেওয়ানগঞ্জ পৌরশহরের বানিয়ানিরচর পশ্চিমপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।
এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে ২৬ অক্টোবর দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments