বশেমুরবিপ্রবি প্রতিনিধি: একাডেমিক এর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বর্জনের ডাক দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি এক সভায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
সভায় সিদ্ধান্ত হয়, চলমান ক্লাস ও পরীক্ষা থেকে বিরত থাকার কর্মসূচি প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হওয়া অবধি বলবৎ থাকবে। সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনের পক্ষ থেকে যদি আগামী ০৭/১০/২০২৩ তারিখের মধ্যে সাধারণ শিক্ষকদের সামনাসামনি হয়ে পুরো বিষয়ের ব্যাখ্যা ও সমাধানের উপায় বাতলানো না হয়, তবে আগামী ০৮/১০/২০২৩ তারিখ থেকে "ক্লাস ও পরীক্ষ থেকে বিরত থাকা”-র কর্মসূচির ব্যাপ্তি বৃদ্ধি করে "একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকা"-র কর্মসূচিও ঘোষণা করা হলো।
উক্ত প্রশাসনিক কর্মসূচির আওতায় প্রক্টরিয়াল বডি, সকল প্রভোস্ট বডি, ডীন, চেয়ারম্যান, শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক, রিসার্চ সেল, আইকিউএসি এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ অন্তর্ভুক্ত থাকবেন।
এবিষয়ে শিক্ষক সমিতির সভাপতি বলেন, "অবস্থার অবনতি রোধে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। কিন্তু তারা আমাদের দাবিগুলো আমলে নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।"
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments