জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুরে ঋদ্ধ বুক ক্যাফেতে ইফতার আয়োজন করেন অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা। ইফতার অনুষ্ঠানে শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান। তিনি বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে উইকেন্ড এ্যালামনাই এসোসিয়েশনের অনেক ভূমিকা রয়েছে। উইকেন্ড এ্যালামনাই এর সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে ধারণ করেন। সকলের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এ্যালামনাই এসোসিয়েশন এগিয়ে যাবে।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, 'পাঁচ বছর আগে আজকের দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। আমরা সৌভাগ্যবান আজকে একই দিনে আবার মিলিত হতে পেরেছি। আগামীতে আরো বড় পরিসরে যাতে আমরা কাজ করতে পারি সেই আশা রাখছি।'
উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ও পরিচালক ড. মুহাম্মদ শাহনূর আলম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ মতিয়ার রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো: সোহেল পারভেজ, এইচটিএমএল লিমিটেডের পরিচালক হাবিবুর রহমান তাপস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত এসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ এসোসিয়েশনের রেজওয়ান, জাহিদ, মাসুদ, পিয়াল, রাজু, তারিফ, শফিকুল, কিবরিয়া, মশিউর, মার্জিয়া, আজিমুল, আল-আমিন, শোভন, অর্ক, সুমন, লুৎফর, বাদশা, ইয়াসিন, বৃষ্টি প্রমুখ।
ইফতার শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনার শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান অনুষ্ঠানটিকে সফল করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে সান্ধ্যভোজনের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments