মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলুন উড়ানো,পায়রা অবমুক্তকরণ এবং কেক কেটে বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫(সদর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।এরপর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসময় সিপিএস বিভাগে বর্তমানে শিক্ষারত শিক্ষার্থীদের মধ্যেও দারুণ চাঞ্চল্য দেখা গেছে।
সিপিএস অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. উমর ফারুক ।
এরপর দুপুর ২:৩০ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিভাগের ২০ টি ব্যাচের প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments